বুধবার , ১২ নভেম্বর ২০২৫ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ই-পেপার
  9. ইসলাম
  10. কর্পোরেট
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খুলনা
  15. খেলাধুলা

মেলান্দহে যুবদল কর্মী সম্রাটের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ

প্রতিবেদক
জামালপুর খবর ডেক্স
নভেম্বর ১২, ২০২৫ ৮:১৬ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

জামালপুরের মেলান্দহে যুবদল কর্মী সম্রাটকে (৩৫) মারধরের অভিযোগে প্রতিবাদ-বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপির একটি পক্ষ। মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের ছবিলাপুর গ্রামের সম্রাটের বাড়ি থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।

ছবিলাপুর থেকে বেলতৈল বাজার হয়ে হাজরাবাড়ি বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে হাজরাবাড়ি চৌরাস্তা মোড়ে এসে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জামালপুর-৩ আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ও মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সিদ্দিকী শুভ।

বক্তব্যে শুভ বলেন, “আমার কর্মী ও সমর্থকের ওপর হামলার তীব্র নিন্দা জানাই। আমরা এই হামলার তদন্ত সাপেক্ষে দ্রুত বিচার চাই। এর ব্যতিক্রম ঘটলে আমরা সাধারণ মানুষকে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তুলবো।”

সমাবেশ শেষে বিক্ষোভকারীরা বেলতৈল বাজারের দিকে প্রত্যাবর্তনকালে পথে কয়েকটি সংক্ষিপ্ত পথসভা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যার দিকে হাজরাবাড়ি বাজারে কাঠ ব্যবসায়ী ও যুবদল কর্মী সম্রাটকে বাজার থেকে ডেকে নিয়ে মারধর করা হয়। মমিন, বাবুল ও বিপ্লবসহ কয়েকজন দুষ্কৃতকারী এ ঘটনায় জড়িত বলে অভিযোগ উঠেছে। স্থানীয়রা আহত সম্রাটকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

আহত সম্রাট ছবিলাপুর গ্রামের আইনুদ্দিন মেম্বারের ছেলে। তিনি ৯নং ঘোষেরপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক।

Facebook Comments Box

সর্বশেষ - দেশজুড়ে

আপনার জন্য নির্বাচিত

সরিষাবাড়ীতে “রূপান্তর বৈশাখী মেলা” উদযাপিত, দিনব্যাপী নানা আয়োজনে মুখর পরিবেশ

ফিফার উদ্যোগে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে আফগান নারীরা

ঐতিহাসিক জুলাই যে বৃহত্তর ঐক্য তৈরি করেছে তা টিকিয়ে রাখতে হবে

সৈয়দপুরে আন্তঃক্যান্ট হ্যান্ডবল প্রতিযোগিতা–২০২৫: চ্যাম্পিয়ন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ

বিভেদ-অনৈক্য অব্যাহত থাকলে অনিবার্য ওয়ান ইলেভেনের দিকে যাবে দেশ: মঞ্জু

জায়েদ খানের প্রশ্নের মুখোমুখি হবেন মোনালিসা

ময়মনসিংহে খাটের ওপর পড়ে ছিল যুবকের গলাকাটা লাশ

সর্বোচ্চ ছক্কার রেকর্ড বৈভবের, ৯৫ বলে ১৭১ রান

সালাম দেওয়ার রীতি চালু হলো যেভাবে

‌‘সুযোগ পেলে প্রথম দিন থেকে দেশের কল্যাণে কাজ করবে বিএনপি’