সোমবার , ১৯ জানুয়ারি ২০২৬ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ই-পেপার
  9. ইসলাম
  10. কর্পোরেট
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খুলনা
  15. খেলাধুলা

জামায়াতে যোগ দিলেন এবি পার্টির সাবেক এমপি প্রার্থী লিপসন

প্রতিবেদক
জামালপুর খবর ডেক্স
জানুয়ারি ১৯, ২০২৬ ১০:০৪ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: জামালপুরের মাদারগঞ্জে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ছেড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) আসনের সাবেক এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার লিপসন মিয়া।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে মাদারগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন। এ সময় জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

ইঞ্জিনিয়ার লিপসন মিয়া এবি পার্টির মাদারগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক এবং জামালপুর জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি এবি পার্টি থেকে জামালপুর-৩ সংসদীয় আসনে সংসদ সদস্য পদে মনোনয়ন পেয়েছিলেন।

যোগদান অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার লিপসন মিয়া বলেন, দেশের কল্যাণ, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং ইসলামী আদর্শ বাস্তবায়নের লক্ষ্যেই তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, জামায়াতে ইসলামীর সঙ্গে থেকে মাদারগঞ্জ ও মেলান্দহ এলাকার মানুষের উন্নয়ন এবং জনকল্যাণমূলক রাজনীতিতে কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

এ সময় উপস্থিত জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ ন্যায়ভিত্তিক রাজনীতি, সৎ নেতৃত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ইঞ্জিনিয়ার লিপসন মিয়ার সক্রিয় ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন।

Facebook Comments Box

সর্বশেষ - দেশজুড়ে

আপনার জন্য নির্বাচিত