শনিবার , ২ আগস্ট ২০২৫ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ই-পেপার
  9. ইসলাম
  10. কর্পোরেট
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খুলনা
  15. খেলাধুলা

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরী

প্রতিবেদক
Zahid Hassan
আগস্ট ২, ২০২৫ ৫:৩৯ অপরাহ্ণ

বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরী হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। শনিবার দুপুরে চিকিৎসকদের পরামর্শে তিনি বাসায় ফেরেন।

 

 

তিনি জ্বর ও চিকনগুনিয়ায় আক্রান্ত হয়েছিলেন। তিনি এখন অনেকটাই সুস্থ বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

পেশাজীবীদের এ নেতাকে শনিবার সকালেও বিভিন্নস্তরের নেতা-কর্মীরা দেখতে আসেন হাসপাতালে। তাদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী অ্যাডভোকেট আবদুস সালাম পিন্টু তাকে দেখতে এসে চিকিৎসকদের সাথে কথা বলে তার চিকিৎসার খোঁজ খবর নেন।

এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এবিএম ওবায়দুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. লুৎফর রহমান, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. মুজিবুর রহমান হাওলাদার, রেজিস্ট্রার প্রফেসর ডা. নজরুল ইসলাম, প্রক্টর প্রফেসর ডা. শেখ ফরহাদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর শাফিউল ইসলাম, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর শফিউল গনি চৌধুরী, প্রফেসর ডা. রুহুল কুদ্দুস, প্রফেসর ডা: রফিকুল ইসলাম, বাংলাদেশ ইসলামিক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল হায়দার চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিকুল ইসলাম, সাংবাদিক শহিদুল ইসলাম, মোরসালিন নোমানী, জিএম রাজিব হোসেন, মিয়া হোসেন, অজিত রায়, ফজলুর রহমান জুলফিকার, রফিক লিটন, রিয়েল রোমান, আল আমিন, ফিজিওথেরাপিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-প্যাব সভাপতি মো. কামরুজ্জামান কল্লোল, মহাসচিব মো. তানভীরুল আলম, প্যাব নেতা মহসীন আকন্দ, মো. রাসেল হুদা, নাজমূল হাসান, তানভীর হাসান, রাশেদুল ইসলাম রিপন, ওয়াসিউর রহমান, নার্সেস এসোসিয়েশনের সুজন মিয়া, মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের জুন্নুন রেজা চৌধুরী প্রমুখ সাংবাদিকদের এ নেতাকে দেখতে হাসপাতালে আসেন।

সাংবাদিক কাদের গনি চৌধুরী বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর ও মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর ডা. আবুল কালাম আজাদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।

ডা. আজাদ জানান, কাদের গনি চৌধুরী এখন অনেকটাই সুস্থ। তার শরীরে ব্যথা, কাশি এবং দুর্বলতা এখনও রয়ে গেছে। এগুলো পুরোপুরি সারতে কিছুদিন সময় লাগবে।

Facebook Comments Box

সর্বশেষ - দেশজুড়ে

আপনার জন্য নির্বাচিত

সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে মশাল মিছিল

নির্বাচন নিয়ে ছলনা করলে কারাগারে যেতে হবে: ড. মোর্শেদ হাসান

সরিষাবাড়ীতে সরকারিভাবে বোরো ধান ও চাল সংগ্রহ উদ্বোধন

শাকিব-বুবলী প্রসঙ্গ উঠতেই ১৫ জুনের স্ট্যাটাস পড়তে বললেন অপু বিশ্বাস

নূরানী ইশা’আতুল কুরআন বোর্ডের উদ্যোগে ‘মোয়াল্লেম জোড়’ ও প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত

উচ্চ ঘনত্বে আমচাষে ফলন ও আয় বাড়ছে

বিএনসিএফ জামালপুর জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক শিমুল, সদস্য সচিব জাহাঙ্গীর

মেলান্দহে মাদকবিরোধী অভিযানের জেরে মোটরসাইকেল ছিনতাইয়ের মিথ্যা মামলার অভিযোগ

জায়েদ খানের প্রশ্নের মুখোমুখি হবেন মোনালিসা

মালঞ্চ আব্দুল গফুর উচ্চ বিদ্যালয়ে অফিস সহকারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত