শুক্রবার , ১৯ ডিসেম্বর ২০২৫ | ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ই-পেপার
  9. ইসলাম
  10. কর্পোরেট
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খুলনা
  15. খেলাধুলা

উসমান হাদির রুহের মাগফিরাত কামনায় জাবিপ্রবিতে দোয়া মাহফিল

প্রতিবেদক
জামালপুর খবর ডেক্স
ডিসেম্বর ১৯, ২০২৫ ৬:০৬ পূর্বাহ্ণ

সন্ত্রাসীদের গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্যপ্রার্থী শরীফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে দল-মত নির্বিশেষে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

দোয়া মাহফিল পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী কাজী মো. ইসমাঈল হোসেন। এ সময় নিহত শরীফ ওসমান হাদির আত্মার শান্তি কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, নিরাপত্তা এবং সন্ত্রাসমুক্ত ভবিষ্যৎ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Facebook Comments Box

সর্বশেষ - দেশজুড়ে

আপনার জন্য নির্বাচিত