শুক্রবার , ১২ ডিসেম্বর ২০২৫ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ই-পেপার
  9. ইসলাম
  10. কর্পোরেট
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খুলনা
  15. খেলাধুলা

হাদির মাথায় ‘ম্যাসিভ ব্রেন ইনজুরি’, পরবর্তী ৭২ ঘণ্টা সংকটাপন্ন: চিকিৎসক

প্রতিবেদক
জামালপুর খবর ডেক্স
ডিসেম্বর ১২, ২০২৫ ৯:৩৪ অপরাহ্ণ

গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির মাথায় গুরুতর আঘাত লেগে মস্তিষ্কের কাণ্ড বা ব্রেন স্টেম পর্যন্ত ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে ‘ম্যাসিভ ব্রেন ইনজুরি’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এ অবস্থায় আগামী ৭২ ঘণ্টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আপাতত নতুন কোনো চিকিৎসা হস্তক্ষেপ করা হবে না।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন হাদির শারীরিক অবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

ডা. সায়েদুর রহমান বলেন, শরিফ ওসমান হাদি বর্তমানে চরম সংকটাপন্ন অবস্থায় আছেন এবং তাকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে বাঁচিয়ে রাখা হয়েছে। তবে তার শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকেরা এখনই কোনো আশাবাদী নিশ্চয়তা দিতে পারছেন না।

তিনি জানান, গুলিটি হাদির বাম কানের ওপর দিয়ে মাথায় প্রবেশ করে ডান পাশ দিয়ে বেরিয়ে যায়। এতে মস্তিষ্কের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ ব্রেন স্টেম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা মানুষের শ্বাস-প্রশ্বাস, হৃদস্পন্দনসহ জীবনধারণের মৌলিক কার্যক্রম নিয়ন্ত্রণ করে। বর্তমানে রোগী সম্পূর্ণভাবে লাইফ সাপোর্টে রয়েছেন।

ডা. সায়েদুর রহমান আরও বলেন, রোগীর শরীরে এখনো জীবনচিহ্ন (সাইন অব লাইফ) রয়েছে। অস্ত্রোপচারের সময় তার নিজের শ্বাস নেওয়ার সামান্য চেষ্টা লক্ষ্য করা গেছে, যা অল্প হলেও আশার ইঙ্গিত দেয়।

তবে পরিস্থিতির জটিলতা তুলে ধরে তিনি জানান, অস্ত্রোপচারের আগেই হাদি একবার শকে চলে গিয়েছিলেন। পরবর্তীতে অ্যাম্বুলেন্সে স্থানান্তরের সময় তার নাক ও গলা দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়, যা চিকিৎসকদের প্রচেষ্টায় সাময়িকভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

সবশেষে তিনি বলেন, এই মুহূর্তে আশার গল্প শোনানোর মতো কোনো অবস্থা নেই। রোগীর পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, সেই অনুযায়ী পরবর্তী চিকিৎসা সিদ্ধান্ত নেওয়া হবে।

Facebook Comments Box

সর্বশেষ - দেশজুড়ে

আপনার জন্য নির্বাচিত

সালাম দেওয়ার রীতি চালু হলো যেভাবে

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে চট্টগ্রামে হেফাজতের বিজয় র‍্যালি

ডিজিটাল বাংলাদেশে নতুন গতি আনবে তরুণ উদ্ভাবকরা : আইসিটি সচিব

মেলান্দহ উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের স্কাউট দলের বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান অনুষ্ঠিত

বামপন্থিদের ‘বর্ণচোরা’ বললেন ঢাবি শিবির সভাপতি

রাশিয়ার তেল কেনার জন্য ভারতের ওপর শুল্ক যথেষ্ট পরিমাণে বাড়ানো হবে: ট্রাম্প

সর্বোচ্চ ছক্কার রেকর্ড বৈভবের, ৯৫ বলে ১৭১ রান

ভারতকে দূরে ঠেলে কেন পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছেন ট্রাম্প?

আনন্দ ভ্রমণের নামে ইয়াবা ব্যবসা: জামালপুরে বাসভর্তি ২২ হাজার পিস ইয়াবাসহ দম্পতি আটক

সুরা নিসায় আল্লাহর জিকিরের গুরুত্ব নিয়ে যা বলা হয়েছে