বুধবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৬ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ই-পেপার
  9. ইসলাম
  10. কর্পোরেট
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খুলনা
  15. খেলাধুলা

পুরো রমজান বন্ধই থাকছে মাধ্যমিক বিদ্যালয়

প্রতিবেদক
জামালপুর খবর ডেক্স
ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ৯:৩৮ পূর্বাহ্ণ

রমজানের প্রথম দিন, বৃহস্পতিবার থেকে দেশের মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি শুরু হচ্ছে। এ ছুটি চলবে আগামী ২৬ মার্চ পর্যন্ত। এ সংক্রান্ত প্রজ্ঞাপন বৃহস্পতিবার রাতে জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, ২৮ ডিসেম্বর ২০২৫ তারিখে জারি করা পূর্বের ছুটির তালিকা সংশোধন করে ২০২৬ (১৪৩২-১৪৩৩ বঙ্গাব্দ) শিক্ষাবর্ষের নতুন ছুটির তালিকা নির্ধারণ করা হয়েছে। সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী, পবিত্র রমজান, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শবেকদর (১৭ মার্চ), জুমাতুলবিদা (২০ মার্চ), ঈদুল ফিতর (২১ মার্চ) এবং স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ) উপলক্ষে ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত মোট ৩৬ দিন ছুটি থাকবে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দীর্ঘ আলোচনার পর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বার্ষিক শিক্ষাপঞ্জিতে এই পরিবর্তন আনে। ফলে রমজানের প্রথম দিন থেকেই ছুটি কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে পুরো রমজান মাস শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়। ১৫ ফেব্রুয়ারি শুনানি শেষে বাংলাদেশ হাইকোর্ট পুরো রমজান মাস স্কুল বন্ধ রাখার নির্দেশ দেন।

তবে পরবর্তীতে ওই আদেশ স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত। আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব-এর নেতৃত্বাধীন আদালত হাইকোর্টের আদেশের ওপর স্থগিতাদেশ দেন।

বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা সংশোধিত প্রজ্ঞাপন অনুযায়ী ছুটির সিদ্ধান্ত কার্যকর থাকবে।

Facebook Comments Box

সর্বশেষ - দেশজুড়ে

আপনার জন্য নির্বাচিত

সরিষাবাড়িতে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী’র মতবিনিময় সভা 

মহানবী (সা.)-এর হিজরতের পথ স্মরণীয় করতে সৌদির নতুন উদ্যোগ

ফ্রান্সে আন্তর্জাতিক বইমেলায় হবে প্রবাসী কবি লেখকদের মিলন মেলা

হজে গিয়ে মাদারগঞ্জের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের মৃত্যু

আনন্দ ভ্রমণের নামে ইয়াবা ব্যবসা: জামালপুরে বাসভর্তি ২২ হাজার পিস ইয়াবাসহ দম্পতি আটক

ইন্টারপোলের মাধ্যমে শিবপুর উপজেলা চেয়ারম্যান হারুন হত্যার আসামি মহসিনকে আনা হলো দেশে

জায়েদ খানের প্রশ্নের মুখোমুখি হবেন মোনালিসা

সর্বোচ্চ ছক্কার রেকর্ড বৈভবের, ৯৫ বলে ১৭১ রান

আফগানিস্তানকে উড়িয়ে আইএইচএফ ট্রফিতে বাংলাদেশের দুর্দান্ত সূচনা

দলগুলোর মধ্যে বোঝাপড়া না থাকলে ভবিষ্যতে তিক্ততা সৃষ্টি হবে: মির্জা ফখরুল